দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মণ্ডল (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বংশীপুর এলাকার লস্কর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে। তিনি শ্যামনগরের হরিনগর গ্রাম থেকে বিয়েসংক্রান্ত কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
শ্যামনগর থানার এসআই অনিরুদ্ধের ভাষ্য, সকালে খুলনাগামী একটি বিআরটিসি বাস পেছন থেকে শুভঙ্করের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বাসের পেছনের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়। স্থানীয় সমাজকর্মী ও সাংবাদিক আব্দুল আহাদ বলেন, ভেটখালী-সাতক্ষীরা সড়কটি সংস্কারের জন্য কয়েক বছর ধরে বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি ও কাদামাটির কারণে চলাচলে দুর্ভোগ হচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটির দ্রুত সমাধান প্রয়োজন।
যে আই